প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তফসিল ঘোষিত ৫৮৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ শনিবার। মনোনয়নপত্র বাছাই হবে কাল রোববার ও সোমবার। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ১৩ থেকে ১৮ মার্চ। নির্বাচনে ভোট গ্রহণ হবে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল।নির্বাচন কমিশন গত ২৪ ফেব্রুয়ারি উপকূলীয় এলাকার ১২টি জেলার ৭২টি উপজেলার ৫৯৬টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর মধ্যে বরিশালের ১০টি, পটুয়াখালীর সাত, পিরোজপুরের সাত, বরগুনার পাঁচ, ভোলার সাত, ঝালকাঠির চার, খুলনার নয়, সাতক্ষীরার সাত, বাগেরহাটের নয়, কক্সবাজারের তিন, লক্ষ্মীপুরের দুটি এবং নোয়াখালীর দুটি উপজেলা রয়েছে। তবে ভোটার তালিকা চূড়ান্ত না থাকায় পরে ১০টি ইউনিয়ন পরিষদকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়। কোন ইউপিতে কবে ভোট গ্রহণ হবে, তা স্থানীয় সমন্বয় কমিটি চূড়ান্ত করবে।