আজ মনোহরদীর শিক্ষাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার প্রতিবাদে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ মঙ্গলবার শোক দিবস পালন ও কালো পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের কালো ব্যাচ পরাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন হত্যার প্রতিবাদে গত রোববার উপজেলার শিক্ষা কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, মামলার এজাহারভুক্ত দুজন আসামি ঘটনার দিন রাতে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি আসামিদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।