আজ মহান শিক্ষা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।১৯৬২ সালে সামরিক শাসক আইয়ুব খানের চাপিয়ে দেওয়া শরিফ কমিশনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ। আন্দোলনের অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর শরিফ কমিশনের শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা মিছিল করে হাইকোর্টের সামনে গেলে পুলিশ গুলি ছোড়ে। এতে মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ প্রমুখ নিহত হন। এরপর থেকে ১৭ সেপ্টেম্বর দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।দিনটি উপলক্ষে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন ছাত্র ও শিক্ষক সংগঠন পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়া সকালে হাইকোর্টের মোড়ে শিক্ষা আন্দোলন স্মৃতিস্তম্ভে ’৬২-এর আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে বিভিন্ন সংগঠন।