আজ মহাসপ্তমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার মহাসপ্তমী। শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিন। মহানগর সর্বজনীন পূজা কমিটি জানায়, আজ সকাল সোয়া আটটার দিকে সপ্তমী পূজা শুরু হবে। এদিন পূজা কমিটি দুস্থ ব্যক্তিদের মাঝে বস্ত্র বিতরণ করবে। ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আজ সকাল সাড়ে নয়টায় মহাসপ্তমী পূজা শুরু হবে। সনাতন সমাজ কল্যাণ সংঘ (সসকস) ফার্মগেটের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে পূজার আয়োজন করেছে। সপ্তমী পূজার পর আজ সেখানে সন্ধ্যা ছয়টার দিকে শারদীয় সংকলন ত্রিনয়নীর প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় রয়েছে বস্ত্রদান অনুষ্ঠান। রাত নয়টার দিকে প্রতিশ্রুতি সাংস্কৃতিক সংঘ শ্রীকৃষ্ণের ননী চুরি শীর্ষক বিশেষ নাটক মঞ্চস্থ করবে।গতকাল সন্ধ্যায় রাজধানীর কলাবাগান ও বনানী এলাকায় পূজামণ্ডপে বিশেষ আলোকসজ্জা দেখা গেছে। গতকাল পূজার প্রথম দিন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ঢাকেশ্বরী মন্দির, শাঁখারীবাজার, তাঁতীবাজারের মণ্ডপগুলোতে বেশ ভিড় ছিল। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) গতকাল শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছে। দলটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এই উৎসব যাতে নির্বিঘ্নে পালিত হয় তার জন্য সরকারের উদ্যোগ যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন অসাম্প্রদায়িক রাজনৈতিক আবহ।