প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ নাট্যকার, অভিনেতা, শিল্পী দিদারুল ইসলাম চঞ্চলকে হত্যার তিন বছর পার হলেও খুনিরা গ্রেপ্তার হয়নি। মামলাটি পুলিশ ও গোয়েন্দা পুলিশের তদন্তে ঘুরপাক খাচ্ছে। অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা এবং ফাঁসির দাবিতে আজ শনিবার মানববন্ধন করবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করা হবে। গতকাল শুক্রবার ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের ১৬ জুলাই রাতে দিদারুল নিখোঁজ হন। এর দুই দিন পর শীতলক্ষ্যা নদীতে তাঁর লাশ পাওয়া যায়।