আজ মির্জাপুরে যাচ্ছেন জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে আজ সোমবার জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদের আগমনকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে।
সজীব ওয়াজেদের আগমন উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকযোগে প্রচার চালানো হচ্ছে।
প্রশাসন ও দলীয় সূত্র জানায়, সজীব ওয়াজেদ বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদরের ভাসানী হলে আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। বিকেলে ঢাকায় ফেরার পথে মির্জাপুরের জামুর্কী নবাব স্যার আবদুল গণি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। সজীব ওয়াজেদের আগমনকে কেন্দ্র করে মির্জাপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানাতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।