আজ মীনা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৪ সেপ্টেম্বর, মীনা দিবস। এ বছর দিনটির প্রতিপাদ্য বিষয় ‘স্কুলে যাওয়া শিশুর কাজ, কেউ রবে না বাইরে আজ’। দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-২) সামাজিক উদ্বুদ্ধকরণ কার্যক্রমের আওতায় এ বছর দিনটি উদ্যাপন করা হচ্ছে।মীনা শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয় বাংলা কার্টুন। ইউনিসেফ ওই কার্টুন ছবিটি তৈরি করে। কার্টুনের মূল চরিত্র মীনা আট বছর বয়সের একটি কন্যাশিশু। সে তার পরিবারের সঙ্গে একটি ছোট গ্রামে বাস করে। শিশু অধিকার, শিশুদের পড়ালেখা, স্বাস্থ্যসচেতনা, শিশুপাচার প্রভৃতি বিষয় ওই চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।