আজ মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে রাজপথে থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায় ঘোষণা উপলক্ষে আজ সোমবার মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল রোববার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের ধানমন্ডির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রায় ঘোষণা ও কার্যকর করা পর্যন্ত দলের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু এটি আজ চূড়ান্ত পরিণতির দিকে অগ্রসর হচ্ছে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে আজ মাঠে থাকার আহ্বান জানান।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ২৪ জানুয়ারি মানববন্ধন কর্মসূচিতে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাহারা খাতুন, নূহ-উল-আলম লেনিন, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।