আজ মুন্সিগঞ্জে খালেদা জিয়ার সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার মুন্সিগঞ্জে সমাবেশ করতে যাচ্ছেন। দেশব্যাপী গুম, খুন, অপহরণের প্রতিবাদে বেলা তিনটায় শহরের লঞ্চঘাটসংলগ্ন হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মুন্সিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত ওই সমাবেশের অনুমতি পাওয়া গেছে। সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো বাধা দেয়নি।
মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন জানান, সমাবেশ সফল করতে জেলা বিএনপি ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে৷