আজ মেহেরপুরে জামায়াতের অর্ধদিবস হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে দাবি করা হয়, গত রোববার গোয়েন্দা পুলিশের একটি দল জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল তারেক মোহামঞ্চদ সাইফুল ইসলামকে শহরের ইসলামী ব্যাংক ভবন থেকে গ্রেপ্তার করে বন্দর শ্মশানঘাটে নিয়ে ক্রসফায়ারের নামে তাঁকে গুলি করে হত্যা করা হয়।