প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার সকাল ৯টায় ‘কৈশোর তারুণ্যে বই’-এর উদ্যোগে তিন দিনের বইমেলা শুরু হচ্ছে মোহাম্মদপুরের ইকবাল রোডে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখায়। বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। কলেজের শিক্ষক, ছাত্রী ও বিশেষ ব্যবস্থায় অভিভাবকেরা মেলায় ও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মেলায় শিশু-কিশোরদের জন্য থাকবে বিপুল বই। দেশের শীর্ষস্থানীয় প্রকাশকদের যৌথ অংশগ্রহণে ছাত্রীদের বইপড়া ও নিজের গল্প বলার আয়োজনসহ থাকবে নানা কর্মসূচি। অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহ হচ্ছে অনন্যা, অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, ইকরিমিকরি, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, প্রথমা প্রকাশন, বেঙ্গল পাবলিকেশনস ও সময় প্রকাশন। বিজ্ঞপ্তি