আজ মেয়র পদে উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপনির্বাচন আজ মঙ্গলবার। এ নির্বাচনকে ঘিরে উপজেলা সদরসহ আশপাশ এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ পৌরসভার মেয়র মোহাম্মদ আলী (৫৩) গত ১০ অক্টোবর মারা যান। পরে নির্বাচন কমিশন আজ মঙ্গলবার উপনির্বাচনের দিন ধার্য করে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাজিমুদ্দিন শামছু (তালা), এস কে ইফতেখারুল গণি (দোয়াত-কলম), আবদুল্লাহ আল মামুন (মাইক), আফসার আহমদ চৌধুরী (আনারস), জিল্লুল কাদির লস্কর (কাপ-পিরিচ) ও সাইফুল আলম (চশমা)।
তাঁদের মধ্যে নাজিমুদ্দিন ছাড়া সবাই নিজেদের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে দাবি করছেন। নাজিমুদ্দিন পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলীর চাচাতো ভাই ও বিএনপি-সমর্থিত প্রার্থী।
চুনারুঘাট পৌরসভায় মোট ভোটার ১১ হাজার ২০১ জন। এর মধ্যে নারী পাঁচ হাজার ৮৮৬ জন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশহুদুল কবির জানান, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১১টি কেন্দ্রে এ ভোট গ্রহণ হবে।