আজ যমুনা সার কারখানা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে গ্যাস সরবরাহের দাবিতে আজ সোমবার অবরোধের ডাক দিয়েছে নাগরিক কমিটি।উপজেলা নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, আজ ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে কারখানা অবরোধ করে রাখা হবে। এ সময় কারখানা থেকে কোনো সার সরবরাহ করা হবে না এবং আমদানি করা সার কারখানার ভেতরে ঢুকতে দেওয়া হবে না। গত ২৬ মার্চ সরকারি নির্দেশে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। ৮৫ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।