আজ যশোর অঞ্চলের ভাষা প্রতিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি ব্যাংক-প্রথম আলোর যশোর অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। সকাল নয়টায় যশোর জিলা স্কুল প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধন করবেন যশোর জিলা স্কুল পরিচালানা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল আমিন। দিনব্যাপী অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে থাকছে আধা ঘণ্টার লিখিত পরীক্ষা, শিক্ষার্থী-শিক্ষকের প্রশ্নোত্তর পর্ব, আলোচনা ও সংগীতানুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হাবিব রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, শিক্ষাবিদ অধ্যাপক আমিরুল আলম খান, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হোসনেয়ারা খাতুন, সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার হোসেন, ঝিনাইদহ ক্যাডেট কলেজের বাংলা বিভাগের প্রভাষক সাইফুল আলম ও প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ। অনুষ্ঠানে গান গাইবেন ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির ও যশোর বন্ধুসভার বন্ধুরা। যশোর অঞ্চলের ভাষা উৎ সবে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর ৮০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে।শিক্ষার্থীদের যারা মুঠোফোনে আথবা ই-মেইলে নিবন্ধন করেছে তাদের পরীক্ষার আগে অনুষ্ঠান প্রাঙ্গণের তথ্যকেন্দ্র থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।