আজ যুক্ত হচ্ছে দুটি ইউটিলিটি ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আজ শনিবার থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করবে দুটি ইউটিলিটি ফেরি। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। দোলনচাঁপা ও অপরাজিতা নামের এ ফেরি দুটি দেশেই তৈরি করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ফেরিঘাটের যানজট নিরসন, যাত্রী ও যানবাহন পারাপারের দুর্ভোগ লাঘবের জন্য গত বছর দেশেই ইউটিলিটি ফেরি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন ইঞ্জিনিয়ারিং নামের প্রতিষ্ঠান থেকে ফেরি দুটি তৈরি করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১১ কোটি ৬২ লাখ টাকা। প্রতিটি ফেরিতে ১০টি করে যানবাহন পারাপার করা যাবে।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্যাহ খান জানান, ফেরি দুটি যুক্ত হওয়ায় এবার ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপার বাড়বে। এতে যাত্রীদের দুর্ভোগ কমবে। তিনি বলেন, ইউটিলিটি ফেরির জন্য পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে দুটি পন্টুন স্থাপন করা হয়েছে।