আজ যুব দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১৬ জানুয়ারি, যুব দিবস পালন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ১৫ জন সফল আত্মকর্মীকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘দিনবদলের আহ্বান, যুব কর্মসংস্থান’। গতকাল রোববার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।