প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড বিতরণের চলমান কার্যক্রমে আজ বৃহস্পতিবার দেওয়া হবে মহাখালীর টিবি গেট এলাকার ভোটারদের। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের অধীন মহাখালী টিবি গেট এলাকার ভোটারদের স্মার্ট কার্ড দেওয়ার কথা। মহাখালীর ওয়্যারলেস গেটে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ থানাধীন ২৭ নম্বর ওয়ার্ডের চারটি ভোটার এলাকার স্মার্ট কার্ডও আজ দেওয়া হবে। এলাকাগুলো হলো বকশীবাজার রোড, বকশীবাজার লেন, নাজিমউদ্দিন রোড (হোল্ডিং নম্বর ১ থেকে ১২৪ পর্যন্ত)। ক্যাম্প আছে বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (হোসেনি দালান দক্ষিণ গেট-সংলগ্ন)। বিজ্ঞপ্তি