প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল শনিবার থেকে উত্তরাঞ্চল সফর শুরু করেছেন। তিনি গতকাল রাতে বগুড়া পৌঁছান।
খালেদা জিয়া আজ বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে এবং কাল সোমবার রাজশাহীতে জনসভায় বক্তব্য দেবেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট এ কর্মসূচি ঘোষণা করে।