আজ রথযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব আজ বৃহস্পতিবার। রথের শোভাযাত্রা, আলোচনাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হবে এই উৎসব।এই উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নয় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এ সংগঠনের উদ্যোগে আজ বেলা তিনটায় বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে ঢাকেশ্বরী মন্দিরে শেষ হবে এ শোভাযাত্রা। এর আগে বেলা একটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রথযাত্রা উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আরও অনেক শোভাযাত্রা বেরোবে এবং পালিত হবে নানা ধর্মীয় অনুষ্ঠান।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। তাঁরা দুজনই সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।