আজ রথযাত্রা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রা উৎসব উদ্যাপনের প্রস্তুতি নিয়েছেন। রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। তাঁতীবাজারে শ্রীশ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দিরে আজ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হবে। তাঁতীবাজার থেকে রথযাত্রা শুরু হয়ে শিবমন্দির, ইসলামপুর, সদরঘাট, ভিক্টোরিয়া পার্ক, জনসন রোড, ইংলিশ রোড ঘুরে তাঁতীবাজারে রথ প্রাঙ্গণে শেষ হবে।