আজ রাজপথে এক ঘণ্টা অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে বেলা ১১টা থেকে এক ঘণ্টা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে জাতীয় কমিটির নেতা, রাজনৈতিক নেতা ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস, রাষ্ট্রীয় বিদ্যুৎ প্লান্ট মেরামত, রেন্টাল-কুইক রেন্টাল বাতিল, কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। জাতীয় কমিটির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে।