আজ রাজশাহীতে ভাষা প্রতিযোগ
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর রাজশাহী আঞ্চলিক উৎসব আজ বুধবার। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে আটটায় উৎসব শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম, ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাহেল রাজীব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশীদ, প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ এবং এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর।
এ বছর আরও আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে ২৯ মে রংপুর ও ৫ জুন ঢাকায়। উল্লিখিত অঞ্চলের শিক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও নিবন্ধন করতে পারবে।