আজ রাতে দেশে ফিরছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমরা পালন শেষে আজ মঙ্গলবার রাতে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার প্রেস-সচিব মারুফ কামাল খানের বরাত দিয়ে তাঁর গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা জানান। তিনি বলেন, খালেদা জিয়া আজ মদিনা থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হবেন। রাত আটটায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা।দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।