প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আজ সোমবার রাত আটটায় প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd <http://www.nubd.info> / www.nubd.info <http://www.nubd.info>) এবং যেকোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space> h1 <space> reg. No লিখে ১৬২২২ নম্বরে পাঠালে পরীক্ষার ফল জানা যাবে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৫৫৭টি অনার্স কলেজের ১৯৭টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার ৫১৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম ফল প্রকাশের খবর নিশ্চিত করেছেন।