আজ রাষ্ট্রীয় শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা গতকাল বুধবার প্রথম আলোকে এই তথ্য জানিয়ে বলেন, এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হবে। তবে ছুটি থাকবে না। গতকাল বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামের বহুতল ভবন ধসে বহু লোকের প্রাণহানি ঘটে। গতকাল রাত ১১টা পর্যন্ত ১১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।