আজ রোবট দৌড় ও আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ বৃহস্পতিবার রোবট দৌড় প্রতিযোগিতা শুরু হবে। একই দিন নবায়নযোগ্য শক্তির ওপর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে ও শিক্ষার্থীদের গবেষণা সংগঠন রোবোমেকাট্রনিক্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো রোবট দৌড় প্রতিযোগিতার আয়োজন করছে চুয়েট। প্রতিযোগিতায় দেশব্যাপী ১৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ৬৭টি দল নিজেদের তৈরি রোবট নিয়ে অংশগ্রহণ করবে।