আজ র্যাবের নবম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নবম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামী দুই দিন র্যাব সদর দপ্তরসহ ব্যাটালিয়ন ও কোম্পানি কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।প্রতিষ্ঠার পর বিভিন্ন সময় র্যাবের কিছু কর্মকাণ্ড বিতর্কিত হয়। বিশেষ করে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধে’র নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সবচেয়ে বেশি সমালোচিত হয় সংস্থাটি। তবে র্যাবের কর্মকর্তারা বলছেন, প্রতিষ্ঠার পর থেকে জঙ্গিবাদ দমন, মাদক উদ্ধার, সন্ত্রাসী-চাঁদাবাজ গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাবের রয়েছে অনেক সাফল্য।র্যাবের হিসাবে, গত এক বছরে ২২ হাজার ৮৭৮ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। উদ্ধার হয়েছে এক হাজার ২৪০টি আগ্নেয়াস্ত্র ও চার হাজারটি গুলি। গ্রেপ্তার হয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠনের ২৮৫ জন সদস্য।