আজ লাউয়াছড়া অভিমুখে পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবাই মিলে একসাথে হাঁটি এবং উপভোগ করি প্রাকৃতিক সৌন্দর্য’—এই স্লোগানে আজ শুক্রবার মৌলভীবাজার থেকে লাউয়াছড়া অভিমুখে এক দিনের পদযাত্রা অনুষ্ঠিত হবে।সকাল সাতটায় মৌলভীবজার শহরের ওয়াপদা রোডের টমি মিয়াস ক্রিকেট একাডেমী থেকে পদযাত্রা শুরু হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবে অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশন অব বাংলাদেশের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।এতে বক্তব্য দেন অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অনুপম হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টমি মিয়াস ক্রিকেট একাডেমীর চেয়ারম্যান টমি মিয়া, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ওয়াদুদ মহসিন প্রমুখ।