আজ শমশেরনগরে ২৫তম শহীদ শামছু দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ২৬তম শহীদ শামছু দিবস। ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদ সরকার আমলে মাধ্যমিক শিক্ষক ধর্মঘট চলাকালে কমলগঞ্জ উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্র এলাকায় ধর্মঘটের সমর্থনে চলমান বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে শমশেরনগর এটিএম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শামছুদ্দীন শামছু নিহত হয়েছিল।শহীদ শামছুর মা সুফিয়া বেগম জানান, শিক্ষক ধর্মঘট চলাকালে পুলিশের গুলিতে দশম শ্রেণীর ছাত্র শামছু নিহত হলেও আজ পর্যন্ত মাধ্যমিক শিক্ষক সমিতি তাকে একবারের জন্য স্মরণ করেনি। শহীদ শামছুর পরিবার দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বাদ জোহর তার বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট স্মরণসভার আয়োজন করেছে।