আজ শহীদ আসাদ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে সংগঠিত গণ-অভ্যুত্থানে শহীদ হন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। সেই থেকে দিনটি আসাদ দিবস হিসেবে পালিত হচ্ছে।
আসাদ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। উনসত্তরের গণ-অভ্যুত্থানের একপর্যায়ে ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রদের মিছিলে গুলি চালালে আসাদ নিহত হন। এরপর টানা আন্দোলনের মাধ্যমে ২৪ জানুয়ারি আইয়ুব খানের সামরিক শাসনের পতন ঘটে।
আসাদ দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও মন্ত্রী রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে বলেছেন, আসাদের রক্তদানের কারণে আইয়ুব খানের পতনের পথ তৈরি হয়েছিল। এই গণ-অভ্যুত্থানের পথ ধরেই স্বাধীনতা সংগ্রাম ত্বরান্বিত হয়।
দিবসটি উপলক্ষে আজ সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাবে ওয়ার্কার্স পার্টি।