আজ শহীদ জননীর ৮১তম জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩ মে, সোমবার শহীদ জননী জাহানারা ইমামের ৮১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সকাল আটটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে শহীদ জননীর কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা হবে। বিকেলে ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের বিচার: সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম উপদেষ্টা ও যুদ্ধাপরাধীদের বিচারবিষয়ক নাগরিক কমিশনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী। আলোচনায় অংশ নেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ।