আজ শহীদ জেহাদ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শহীদ জেহাদ দিবস। ১৯৯০ সালের ১০ অক্টোবর জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী নাজিরুদ্দিন জেহাদ স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন। তখন থেকে জাতীয়তাবাদী ছাত্রদল ও শহীদ জেহাদ স্মৃতি পরিষদ দিনটিকে শহীদ জেহাদ দিবস হিসেবে পালন করে আসছে। এবারও তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করবে। দিনটি উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাণী দিয়েছেন। ইউএনবি।