আজ শহীদ তাজুল দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শহীদ কমরেড তাজুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সালের এই দিনে এরশাদের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণ-আন্দোলনে গিয়ে তিনি নিহত হন। তিনি ‘আদমজী মজদুর ট্রেড ইউনিয়নের’ নেতা ও সিপিবি আদমজী শাখার সম্পাদক ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিপিবি। দলটির নেতা-কর্মীরা আজ পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে অস্থায়ী শহীদবেদিতে তাজুলের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। বিজ্ঞপ্তি।