আজ শামসুন্নাহার হল নির্যাতন দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৩ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল নির্যাতন দিবস। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ওই নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি পুনর্ব্যক্ত করবেন বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা।
শামসুন্নাহার হল নির্যাতন দিবস উপলক্ষে গতকাল সোমবার রাত আটটায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শহীদ মিনার থেকে একটি আলোর মিছিল বের করে। মিছিলটি শামসুন্নাহার হলে এসে শেষ হয়। আজ বেলা ১১টায় ছাত্রী হলে আলোচনা সভার আয়োজন করেছে হল কর্তৃপক্ষ। এ ছাড়া কয়েকটি ছাত্রসংগঠন গ্রহণ করেছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি। শামসুন্নাহার হল শাখা ছাত্র ইউনিয়ন একটি দেয়াল পত্রিকা এবং হলের সামনের দেয়ালে দেয়ালচিত্র অঙ্কন করবে।
২০০২ সালের ২৩ জুলাই শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর রাতের অন্ধকারে পুলিশের নির্মম নির্যাতনের ঘটনায় গড়ে ওঠা আন্দোলনে উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী পদত্যাগ করতে বাধ্য হন।