আজ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বেলা তিনটায় সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করবেন।বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (.িহঃৎপধ.মড়া.নফ) ফল পাওয়া যাবে। এ ছাড়া মুঠোফোনেও নির্ধারিত পদ্ধতিতে ফল পাওয়া যাবে। গত ১০ ও ১১ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন দুই লাখ ৩০ হাজার ৬৩৮ জন। বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হতে হলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।