আজ শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবিতে আজ রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
৫ আগস্ট শিক্ষক সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল মনছুর ও সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী যৌথ বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, বেতনকাঠামোতে শিক্ষকদের জন্য অবমাননাকর প্রস্তাবনা সংশোধন করে শিক্ষকদের মান-মর্যাদা অক্ষুণ্ন রাখার আন্দোলনে শতভাগ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।