আজ শিবিরের বিক্ষোভ, কাল হরতালের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন ও অন্য নেতাদের মুক্তিসহ আরও কিছু দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার কর্মসূচি ঘোষণা করেন। দাবি আদায় না হলে আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে বলে হুমকি দেন তিনি।

বিবৃতিতে কুমিল্লায় এক শিবির-কর্মীকে হত্যা ও ঢাকায় শিবিরের চার নেতাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির না করার প্রতিবাদ এবং নিখোঁজ চার শিবির নেতা সন্ধানের দাবি করা হয়।