আজ শিশু যাবে শ্বশুরবাড়ি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ে কী তা বোঝার বয়স হয়নি তার। ১২ বছরের এই শিশুর তো এখন স্কুলে যাওয়ার বয়স। অথচ দাদার শখ পূরণে এই বয়সেই বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে তাকে। সব প্রস্তুতি শেষ। বিয়ে বন্ধ না হলে আজই বধূবেশে শ্বশুরবাড়ি যাবে শিশুটি।রংপুরের বদরগঞ্জের ঘাটাবিল শহীদ সঞ্চৃতি বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সে। বাবা মোহামঞ্চদ আলী পেশায় কৃষক। বাড়ি উপজেলার রামনাথপুর মাষানডোবা গ্রামে। বিয়ে ঠিক হয়েছে গ্রামের সাইদুল ইসলামের ছেলে মুদি ব্যবসায়ী সাবলু মিয়ার (২২) সঙ্গে। আজ শুক্রবার বাদ জুমা এ বিয়ে হওয়ার কথা। খবর পেয়ে গতকাল কনের বাড়িতে যান বেসরকারি সংস্থা এসোডের বদরগঞ্জ উপজেলা ব্যবস্থাপক শাহনাজ পারভীন। ফিরে এসে তিনি বলেন, ‘মেয়েটি খুবই ছোট। বদরগঞ্জ থানার ওসি পৃথ্বীশ কুমার সরকার বলেন, ‘বাল্যবিবাহের এমন অভিযোগ আমরা পাইনি। তার পরেও বিষয়টি আমরা দেখব।’