আজ শিশুদের ভিটামিন 'এ' খাওয়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২ কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাঠকর্মী ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের ভরা পেটে স্বাস্থ্যকেন্দ্রে আনতে বলা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ডেনমার্ক থেকে আনা হয়েছে। এর মান ভালো। ক্যাপসুল খেয়ে শিশু অসুস্থ হয়ে পড়তে পারে—এমন গুজবে যেন কেউ কান না দেয়। গত কয়েক বছর শিশুদের নিয়মিত ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর ফলে দেশে রাতকানা রোগের প্রাদুর্ভাব কমেছে।