আজ শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার দেশের ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এক লাখ ২০ হাজার স্থায়ী ও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে শিশুদের এই সেবা দেওয়া হবে।গতকাল সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ তথ্য দেন। তিনি বলেন, সারা দেশের ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় দুই কোটি ১০ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও দুই থেকে পাঁচ বছর বয়সী এক কোটি ৬৭ হাজারের বেশি শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।