আজ শিশুদের হাতেখড়ি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধ জাদুঘর, সেগুনবাগিচা প্রাঙ্গণে প্রতিবছরের মতো শিশুদের হাতেখড়ি উৎসব উদ্যাপিত হবে। এ বছরের উৎসবে গুরুজন হিসেবে হাতেখড়ি প্রদান করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও নাট্যজন মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাতেখড়ি জাতীয় পর্ষদের সভাপতি কামাল লোহানী।
এ উপলক্ষে শিশু সমাবেশ ও শিশুদের পরিবেশনায় আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশিত হবে। উৎসবে দুই থেকে পাঁচ বছর বয়সী যেকোনো শিশু হাতেখড়ি নিতে পারবে।
গত বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত জানানো হয়। এতে হাতেখড়ি জাতীয় পর্ষদ আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক জাহিদুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কামাল লোহানী, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস ও শাহরিয়ার সালাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাতেখড়ি উৎসবে বিভিন্ন শিশু সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করবে। শিশুদের জন্য উপহার হিসেবে সীতানাথ বসাক প্রণীত আদর্শ লিপি বই এবং সনদ দেওয়া হবে।