আজ শুভ বুদ্ধপূর্ণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। এই দিনে বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ ঘটেছিল। দিনটি উপলক্ষে বিভিন্ন বৌদ্ধবিহারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে জাতীয় বিহারে ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ, শোভাযাত্রা, আলোচনা সভা প্রভৃতি।বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা বৌদ্ধধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৌদ্ধ সম্প্রদায়ের নেতারাও দেশবাসীকে বুদ্ধপূর্ণিমার অভিনন্দন জানান। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ আজীবন শান্তি ও মানবতার বাণী প্রচার করেছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, মহামতি গৌতম বুদ্ধ ২৯ বছর বয়সে এই পূর্ণিমাতেই জীবনে দুঃখের কারণ ও তা থেকে মুক্তির উপায় খুঁজে বের করার জন্য সব রাজসুখ পরিত্যাগ করে সাধনায় নিমগ্ন হন। বিরোধীদলীয় নেত্রী তাঁর বাণীতে বলেন, যুগে যুগে মহামানবেরা পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গেছেন।দিবসটি উপলক্ষে ঢাকার সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধবিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথেরো এতে সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সকালে শাহবাগে বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ শোভাযাত্রার আয়োজন করেছে। এতে অংশ নেবেন পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বুড্ডিস্ট ফেডারেশন। সন্ধ্যা সাতটায় প্রদীপ পূজা ও শীল গ্রহণ শুরু হবে। সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।