প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। গতকাল সোমবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, সারা দেশে ১১৪টি কেন্দ্রে ১৩১টি কলেজের ১ লাখ ৯৬ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে এ পরীক্ষায় অংশ নেবেন। প্রতিদিন বেলা ২টা থেকে শুরু হবে এ পরীক্ষা।