আজ শুরু হচ্ছে জাতীয় সবজি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্মগেটের খামারবাড়িতে তিন দিনব্যাপী জাতীয় সবজি মেলা আজ থেকে শুরু হচ্ছে l ছবি: প্রথম আলো
ফার্মগেটের খামারবাড়িতে তিন দিনব্যাপী জাতীয় সবজি মেলা আজ থেকে শুরু হচ্ছে l ছবি: প্রথম আলো

রাজধানীর খামারবাড়িতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় সবজি মেলা ২০১৬। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এর আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলা উপলক্ষে সকাল নয়টায় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে কৃষিবিদ ইনস্টিটিউশন ভবনে গিয়ে শেষ হবে। প্রচলিত যেসব সবজি মানুষ চেনে, তার বাইরেও একই সবজির ভিন্ন জাত রয়েছে। মেলায় একই সবজির বিভিন্ন জাত প্রদর্শন করা হবে। সবজি প্রদর্শন ছাড়াও সংরক্ষণ, বিভিন্ন জাতের সঙ্গে পরিচয়, সবজির উৎপাদন ও প্রযুক্তি নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হচ্ছে। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে অংশ নিচ্ছে।