আজ শুরু হচ্ছে প্রথমার শাহবাগ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা বইয়ের দুনিয়ার ১০ দিনব্যাপী বইমেলা আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে শুরু হচ্ছে। বিকেল চারটায় মেলার সূচনা করবেন লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা। পয়লা মে, অন্যান্য ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। চলবে আগামী ৯ মে পর্যন্ত। মেলায় ২৫ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে। ভারতীয় বই বিক্রি হবে ১ রুপি সমান ১.৮ টাকা, ১ রুপি সমান ১.৩ টাকা ও ১ রুপি সমান ১ টাকায়।
২০১৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত সব নতুন বই শাহবাগ বইমেলায় পাওয়া যাবে। অন্যান্য নতুন বইয়ের সঙ্গে সদ্য প্রকাশিত ফারুক আজিজ খানের বসন্ত ১৯৭১: মুজিবনগর সরকারের কেন্দ্র থেকে দেখা মুক্তিযুদ্ধ, মতিউর রহমান সম্পাদিত সম্মুখযুদ্ধ ১৯৭১: মুক্তিযোদ্ধাদের কলমে এবং মতিউর রহমানের খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০ বই তিনটিও ২৫ শতাংশ কমিশনে পাওয়া যাবে।