আজ শুরু হচ্ছে বিজয় পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাসে ‘সবার জন্য শিক্ষা ও শান্তি’র বার্তা নিয়ে মাসব্যাপী শুরু হচ্ছে বিজয় পদযাত্রা। একাধিক বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীর একটি দল এক মাসে রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত হেঁটে ভ্রমণ করবে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।