আজ শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪৩তম জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও উপমহাদেশের রাজনীতিবিদ শেরেবাংলা এ কে ফজলুল হকের আজ ১৪৩তম জন্মদিন।
দিনটি উপলক্ষে বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে বিকেল চারটায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বিকেল পাঁচটায় কৃষক শ্রমিক পার্টির উদ্যোগে রাজধানীর তোপখানার মেহেরবা প্লাজায় আয়োজন করা হয়েছে আলোচনা সভার।
শেরেবাংলা অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬-১৯৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।