আজ শেরেবাংলা এ কে ফজলুল হকের ৪৯তম মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম নেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের (এ কে ফজলুল হক) ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৬৩ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। এ ছাড়া অবিসংবাদিত এই নেতার মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।দিনটি পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় গণতান্ত্রিক লীগ ও বরিশাল বিভাগ সমিতি এবং শেরেবাংলার পরিবারের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হবে।