আজ শেরেবাংলা ফজলুল হকের মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা ফজলুল হক
শেরেবাংলা ফজলুল হক

জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ এপ্রিল সোমবার। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া, আলোচনা সভা, শেরেবাংলার কবরে পুষ্পস্তবক অর্পণ ইত্যাদি। আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল সাতটায় মরহুমের কবরে শ্রদ্ধার্ঘ অর্পণ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শেরেবাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাসস।