আজ শেষ হচ্ছে খবরখাদ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী ওয়াকিলুর রহমানের দৃশ্যশিল্প খবরখাদ্য আজ সোমবার শেষ হচ্ছে। প্রথম আলোর পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার পর চট্টগ্রামেও গত শুক্রবার এই দৃশ্যশিল্প প্রদর্শনী শুরু হয়।
গতকাল রোববার তৃতীয় দিনে স্থানীয় শিল্পীরা দৃশ্যশিল্পের পাশাপাশি নিজেদের পারফর্মিং আর্ট উপস্থাপন করেন। দৃশ্যশিল্প এবং পারফর্মিং আর্ট দেখতে প্রতিদিনই শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী।